ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের নতুন আইন, প্রবাসীদের রেমিট্যান্সে বসবে ৫% ভ্যাট

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০১:০০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০১:০০:১২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নতুন আইন, প্রবাসীদের রেমিট্যান্সে বসবে ৫% ভ্যাট
যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত একটি বিতর্কিত রেমিট্যান্স বিল নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে প্রবাসীদের মধ্যে। "বিগ, বিউটিফুল" নামের এই বিলটি রোববার (১৮ মে) দেশটির বাজেট বিষয়ক পার্লামেন্টারি কমিটিতে খুবই অল্প ব্যবধানে অনুমোদন পেয়েছে।

বিলটি এখন নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে উত্থাপনের অপেক্ষায় রয়েছে। সেখানে পাস হলে এটি সিনেটে যাবে এবং পরবর্তীতে আইনে পরিণত হবে। আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের জন্য নিজ দেশে রেমিট্যান্স পাঠানো ব্যয়বহুল হয়ে উঠবে।

ট্রাম্প প্রশাসনের সময় প্রথম উত্থাপিত এই বিলটি অনুযায়ী, রেমিট্যান্স পাঠানোর উপর ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব রয়েছে। এই করের আওতায় গ্রিনকার্ডধারী, এইচ-ওয়ান ভিসাধারীসহ বৈধ অভিবাসীরাও পড়বেন।

বিশেষজ্ঞরা বলছেন, বিলটি চূড়ান্তভাবে আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখো বাংলাদেশি প্রবাসীর ওপর অর্থনৈতিক চাপ বাড়বে। এতে শুধু ব্যক্তিগত পর্যায়েই নয়, প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতেও।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রই বাংলাদেশের রেমিট্যান্সের সবচেয়ে বড় উৎস। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসেই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছে প্রায় ৩৯৪ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০৩ শতাংশ বেশি।

বিলটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন, এ ধরনের কর আরোপ তাদের মাতৃদেশে টাকা পাঠানোর আগ্রহ ও সামর্থ্য কমিয়ে দেবে।

বর্তমানে প্রবাসীদের জন্য সবচেয়ে বড় উদ্বেগ—এই বিলটি কতটা দ্রুত প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাস হয়ে কার্যকর হবে, এবং এর বাস্তবিক প্রভাব কী হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা